কউকের অভিযানে ১২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
8

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারে কউকের অভিযানে ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা আনসারের সার্বিক সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে লালদিঘীর পাড় এলাকায় পারভীন আক্তারের অনুমোদনবিহীন ৩ তলা বাড়ি, সৈকতপাড়া এলাকায় ঢাকা রেস্তোরা অনুমোদনবিহীন ১ তলা ভবন, সাংস্কৃতিক কেন্দ্রের সামনে চৌধুরী পার্ক নামে অনুমোদনবিহীন ২ তলা ভবন এবং একই এলাকায় এস.এস রিসোর্ট নামে অনুমোদনবিহীন ০৩ তলা ভবন নির্মাণ করায় সবগুলো ভবন ভেঙ্গে দেয়া হয়।

এ সময় তাদেরকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ হতে অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এছাড়া সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অনুমোদনবিহীন অপর একটি ভবন পুরোপুরি এবং বাজারঘাটা প্রধান সড়কের উপর অবৈধভাবে দোকান নির্মাণ করায় ৭টি দোকান ভেঙ্গে দেয়া হয়। উক্ত অভিযান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজ্ড অফিসার, সহকারী অথরাইজ্ড অফিসার, ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। তাই পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আগেমহেশখালীতে গাছ চাপায় শিশুর মৃত্যু
পরেইয়াস: কক্সবাজার থেকে সরানো হবে ১০ লাখ মানুষকে