বৃহস্পতিবার কক্সবাজারে আরও ৭০ জনের করোনা শনাক্ত

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় আরও ৭০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ জন। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৪ জনের। এছাড়াও ২৫ জন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির।
তিনি জানান,  সর্বশেষ ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে মোট ৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৪৯০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ১১ জন, রামুর বাসিন্দা ২ জন, উখিয়ার বাসিন্দা ১০ জন, টেকনাফের বাসিন্দা ৭ জন, চকরিয়ার বাসিন্দা ২ জন, পেকুয়ার বাসিন্দা ১ জন, মহেশখালীর বাসিন্দা ৮ জন।
আগেবাগদানকৃত বরকে রেখে প্রেমিকের হাত ধরে পালালো কনে
পরেনাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২