
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের উপবন পর্যটন লেকে ওয়াচ টাওয়ার এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসাক।
রবিবার( ৬ জুন ২০২১ইং) সকাল সাড়ে ১১টায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি উপবন পর্যটন লেক পরিদর্শনের শেষে উপবন লেকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অফরিন কচি’র বাস্তবায়নে ওয়াচ টাওযার তিনি উদ্বোধন করেন।
বান্দরবান জেলা প্রশাসক উদ্বোধনকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি’র সার্বিক বিষয়ে প্রসংশা করে বলেন, উপবন পর্যটন লেকটি দারুন সুন্দর হয়েছে এবং এটি একটি চমৎকার উদ্যোগ।
উপবন লেকের ওয়াচ টাওয়ার এর উদ্ধোধন সময়ে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি, বান্দরবান জেলাপরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়ে মার্মা, ভাইস চেয়ারম্যান (মহিলা) শামীমা অাক্তার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল অাবছার,ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর অাজিজ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের অাহবায়ক অাব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর অালম কাজল, সদস্য জয়নাল অাবদ্দীন টুক্কু, সদস্য মো: ইউনুছ, উপজেলা মসজিদের ইমাম মৌ: ফরিদুল অালমসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।













