নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১

0
9

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী ধারাবাহিক সফল অভিযানে ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
রবিবার (১৯নভেম্বর ) রাতে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নানের এর দিক নিদের্শনায় এবং থানা পুলিশ অফিসার সাইফুল এর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধান সড়কে মটর সাইকেল এর গ্যারেজ এর সামনে থেকে ৪০০০ পিস ইয়াবাসহ এক ইয়াবা নুর আহমদ নামের এক পাচারকারিকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১২ লাখ টাকা। আটককৃত ব্যক্তি হলেন,নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের গলাচিপা এলাকার জালাল আহমদের পুত্র নুর আহমদ (১৯)।এই তথ্যের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা’র চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান বলেন, এবিষয়ে সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

 

আগেদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ০৩ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন মোঃ নজিবুল ইসলাম
পরেরামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের পদত্যাগ