যুবলীগ থেকে হাসানুল ইসলাম আদর বহিষ্কার

0
6

প্রেস বিজ্ঞপ্তি:
চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক ও চকরিয়া উপজেলা যুবলীগের সদস্য হাসানুল ইসলাম আদরকে সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ বহিষ্কারাদেশ প্রকাশ করা হয়।

কক্সবাজার জেলা যুবলীগের এই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (৮ জুন) রাত ১০টার দিকে চকরিয়া পৌর মেয়র ও চকরিয়া পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মেয়র আলমগীর চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী পৌর নির্বাচনের গণসংযোগ শেষে ও নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করার সময় একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা ও ভাংচুর চালায়। এসময় পৌরসভার মেয়র ও আতিক উদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

উক্ত ঘটনায় চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক ও চকরিয়া উপজেলা যুবলীগের সদস্য হাসানুল ইসলাম আদর জড়িত থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করে।

উক্ত হামলায় জড়িত সকলের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দরা।

আগেএমপি জাফর আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি
পরেবৃহস্পতিবার কক্সবাজারে আরও ৬৮ জনের করোনা সনাক্ত