
কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এডহক কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীকে সদস্য সচিব করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে ৩ জনকে।
তারা হলেন, জসিম উদ্দিন বকুল, মোহাম্মদ নজিবুল ইসলাম ও স্বপন ভট্টাচার্য।-দৈনিক কক্সবাজার













