
উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় ৩০ হাজার ইয়াবা সহ আবুল কালাম (৪৫) নামের এক ব্যাটারী চালিত অটো রিকশা (টমটম) চালককে আটক করেছে বর্ডার গার্ড ব্যটালিয়ান (বিজিবি)’র সদস্যারা।
২০ জুলাই মঙ্গলবার সকাল ৮ টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যার তল্লাশী চৌকি েথেকে এসব উদ্ধার করা হয়। সেসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করা হয়।
ধৃত চালক রামু উপজেলার পশ্চিম চাকমারকুল গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত থেকে কয়েক হাত রদবদল হয়ে এদেশের বিভিন্ন প্রান্তে ইয়াবা ছড়িয়ে পড়ছে। হাত বদলের মাধ্যমেই ব্যাটারি চালিত একটি লাল রংয়ের ইজিবাইক যোগে ইয়াবার চালানটি মরিচ্যা তল্লাশি ফাঁড়ি অতিক্রম করার সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু বিজিবি অভস্থান জানতে পেরে টমটমটি উল্টৈা ঘুরে মরিচ্যা-গোয়ালিয়া সড়ক দিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে বিজিব সদস্যরা ধাওয়া দিলে টমটমটি ধানক্ষেতে উল্টে পড়ে। পরে টমটম তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
রামুর বিজিবি-৩০ ব্যটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ফারুক ইব্রাহিম বলেন্, ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে থানায় সোপার্দ করার প্রক্রিয়া চলছে












