উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে আগুন, পুড়েছে ২০-২৫ ঘর

0
5
উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার বালুখালীর ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে অন্তত ২০-২৫ টি ঘরবাড়ি। আজ সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান জানান, সন্ধ্যায় ৯ নম্বর রোহিঙ্গা শিবিরের ৮ নম্বর ব্লকে  আগুনের সূত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রচেষ্টায় রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রনে এসেছে। কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে বা এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখেনই কিছু বলা সম্ভব নয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করতে আরও সময়ের প্রয়োজন রয়েছে।
এর আগে সম্প্রতি নিকটবর্তী রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১০ হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয় বলে জানায় রোহিঙ্গা শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
আগেভোলান্টিয়ার অফ রামু’র উদ্যোগে কোভিড-১৯ এর ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত
পরেউখিয়ায় ৩০ হাজার ইয়াবা সহ চালক আটক