সদরের খুরুশকুলে দুর্বৃত্তদের হামলায় কলেজ ছাত্র নিহত

0
6

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সদরের খুরুশকুল পেঁচারঘোনা এলাকায় সংঘবদ্ধ দুর্বৃত্তদের হাতে নুরুল হুদা (১৯) লালু নামের কলেজ ছাত্র নিহত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত বারোটার দিকে পেঁচারঘোনা হাম্বারগোড়া টমটম গ্যারেজ নামক স্থানে হামলার ঘটনাটি ঘটে।

নিহত নুরুল হুদা লালু খুরুশকুল মধ্যম ডেইল পাড়ার মনিরুল হকের ছেলে এবং রামু কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্র।

নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

জানা গেছে, পেঁচারঘোনা হাম্বারগোড়া টমটম গ্যারেজ নামক স্থান থেকে সিএনজিযোগে বাড়ী যাওয়ার পথে হামলার ঘটনা ঘটে বলে জানান নিহতের মামা মোঃ শাহেদ। ঘটনাটি তিনি পরিকল্পিত মন্তব্য করে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিছেন।

ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

আগেবুধবার কক্সবাজারে আরও ৩২৪ জনের করোনা শনাক্ত
পরেফিলিস্তিনি শিশুর বুক ঝাঁজরা করে দিল ইসরাইলি সেনারা