
সিবিকেঃ
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন জাগিরপাড়া ১ নং ওয়ার্ডস্থ তৈয়ব তাহের এর নিজ বাড়িতে থেকে বিভিন্ন অনৈতিক কাজ (অবৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সীলমোহর অবৈধভাবে নিজ দখলে রাখাসহ অন্যান্য) করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২৮/০৬/২০২১ খ্রিঃ আনুমানিক ১৯.৩৫ ঘটিকায় উপরোক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আব্দুর রহমান (২৩), পিতা- মোঃ ইদ্রিস, সাং- জাগিরপাড়া, ১নং ওয়ার্ড, ইউপি+থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজারকে ধৃত করে এবং সহযোগী আসামী ১। মোঃ তৈয়ব তাহের (৩৫); ২। মোঃ শুআইব (৩৩), উভয় পিতা- মোঃ ইদ্রিস, সাং- জাগিরপাড়া, ১নং ওয়ার্ড, ইউপি+থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার কৌশলে পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর বসত ঘর তল্লাশী করে ৫৬ (ছাপ্পান্ন) টি ভিন্ন নামের বাংলাদেশী পাসপোর্ট, ০৩ (তিন) টি ভিন্ন নামের জাতীয় পরিচয়পত্র, ০৩ টি সীলমোহর, ০৪ টি বøাংক চেক এবং নগদ ৪,৯৫,৭০০/- টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন পাসপোর্ট, এনআইডি ও নকল সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ সম্পাদন করত।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।













