
আবুল কাশেম সাগর,রামু
রামুর রশিদ নগরে ভূমি ও গৃহহীন দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প পরিদর্শন উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী করেছেন চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান। বৃহস্পতিবার ( ২৯ জুলাই) সন্ধ্যায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের লম্বাঘোনা নামক এলাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার রামুতে নির্মিত গৃহগুলোর গুণগতমান দেখে সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক আমীন পারভেজ, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রশিদনগর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলমসহ প্রমূখ। পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার বাড়ির আঙিনায় একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।













