চকরিয়ায় ৯৭৫ ইয়াবাসহ ২ নারী আটক

0
7

চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলায় বাস স্টেশনে অভিযান চালিয়ে ৯৭৫ পিচ ইয়াবা ও এক রোহিঙ্গাসহ ২ নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
তারা হচ্ছেন- রামু নয়াচর পাড়ার ছমি উল্লাহর স্ত্রী নুর বেগম (৪০) এবং টেকনাফ জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর নুর হোছনের মেয়ে রোকেয়া খাতুন (৩৪) ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় এ অভিযান চালানো হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টায় চকরিয়া পৌরসভাস্থ কক্সবাজার টু চট্টগ্রামগামী মহাসড়কের পুরাতন বাস ষ্ট্যান্ডের বাম পাশে সিদ্দিক ফিলিং পেট্টোল পাম্পের সামনে পুলিশের একটি দল অভিযান চালায়।

তিনি আরও জানান, এসময় উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে দুই নারীকে তল্লাশী চালিয়ে ৯৭৫ পিচ ইয়াবা জব্ধ করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা করা হয়েছে।

আগে১৯ আগস্ট খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র, প্রজ্ঞাপন জারি
পরেখুরুস্কুলে শুভ সংঘের ত্রাণ সামগ্রী বিতরণ