
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের আলির জাঁহালে একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে সাগর নামের ৩২ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার অনুমানিক বিকাল তিনটার দিকে ঝুলন্ত অবস্থায় এ লাশ উদ্ধার করে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহাব উদ্দিন সিকদার জানান, এলাকার কয়েকজন খবর দিলে তাৎক্ষণিক ঘটনা স্থলে ছুটে যায়। ঘটনাস্থলে যাবার সময় থানাকে খবর দিলে থানা থেকে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। আশেপাশের কেউ তার নাম কিংবা ঠিকানা জানে না।
তিনি আরও জানান, সকাল এগারোটার সময় ছেলেটি তার কোম্পানির কাছ থেকে ১০০ টাকা নেয়। কিন্তু কেন সেই আত্মহত্যা করেছে সে তথ্য জানা যায়নি। পুলিশ তদন্তের মাধ্যমে আসল ঘটনা বের করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কক্সবাজার মডেল থানার এএসআই নাসির উদ্দীন জানান, তারা দু’জন টুকাই বা পথশিশু বলা যায়। তারা একটি টিনশেডে থাকতো। আমরা যাওয়ার পর সাগর নামে একজনের লাশ উদ্ধারি করেছি। তাঁর কাছে পাওয়া একটি চিরকুটে দেখা যায়, নাম সাগর, বাড়ি ফরিদপুরের মধুপুর। এখনো তার মৃত্যুর কারণ জানা যায়নি। তার সাথে থাকা আরেকজনের খোঁজ খবর নেওয়া হচ্ছে।
তিনি জানান, মূল ঘটনা হয় তো তার সাথে থাকা আরেকজন জানতে পারে। আমরা তাঁকে ধরতে তৎপরতা চালাচ্ছি।













