ঈদগাঁও’তে এক যুবকের আত্মহত্যা!

0
4

 

ঈদগাঁও’তে মূহাম্মদ ওমর ফারুক (কালু) নামের ২২ বছরের এক যুবক আত্মহত্যা করেছে। আজ বিকাল ৪ টার দিকে ওই যুবক তার গুদামঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
নিহত যুবক ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া গ্রামের উত্তরপাড়ার
রমজান আলীর পুত্র।
নিহত ফারুক ১ ছেলে ১ মেয়ের জনক।
নিহত ওমর ফারুকের পিতা রমজান আলি জানান,তার ছেলে ইয়াবা আসক্ত। নেশার টাকার জন্য প্রতিদিন বাবা মাকে উত্যক্ত করত সে। আজ সে তার মায়ের ১ হাজার চায়,তার মা চাহিদামত টাকা দিতে অস্বীকার করলে এক পর্যায়ে সে মা ও বাবার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং মারধর করার জন্য তেড়ে আসে।
ওই সময় তার বাবা মা আত্মরক্ষার্থে অন্য একটি ঘরে আত্মগোপন করে।
স্থানীয়দের মতে, ওমর ফারুকের বেপরোয়া ও উগ্র আচরণে অতিষ্ঠ হয়ে পিতা রমজান আলীর অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকবার সালিশ বিচার করা হয়।
একজন প্রত্যক্ষদর্শী যুবক নাম প্রকাশ না করার শর্তে জানান,স্থানীয় মেম্বার মিনার আজ এক সালিশবিচারে নিহত যুবক্নোমর ফারুককে বেধড়ক মারধর করে।
ওই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় সে।
স্থানীয় মেম্বার মিনার এই অভিযোগ অস্বীকার করে।
এদিকে আত্মহত্যার ঘটনার ৬ ঘণ্টা অতিবাহিত হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত ( রাত ১০.৩০) ঈদগাঁও থানা পুলিশের কেউ ঘটনাস্থলে যায়নি।
এই বিষয়ে জানতে চাইলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবদুল হালিম জানান, তিনি সংবাদ পেয়েছেন,পুলিশ বিভিন্ন কাজে ব্যস্থ থাকার কারণে ঘটনাস্থলে যেতে দেরী হচ্ছে।
একটি বিশ্বস্তসুত্রমতে, স্থানীয় মেম্বার মিনারের নেতৃত্বে একটি পক্ষ ঘটনা ধামাচাপা দিতে সন্ধ্যা ৬টা থেকে তদবীর চালাচ্ছে।
লাশের সুরতহাল করার আগেই ওই পক্ষটি ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

আগেনাইক্ষ্যংছড়ির ইউনুছ ১৮ হাজার ইয়াবাসহ রামুতে মাদকদ্রব্য অধিদপ্তরের হাতে আটক
পরেআল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা সম্পন্ন, লাখো মানুষের ঢল