নাইক্ষ্যংছড়ির ইউনুছ ১৮ হাজার ইয়াবাসহ রামুতে মাদকদ্রব্য অধিদপ্তরের হাতে আটক

0
18

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি;
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
তার নাম মোঃ ইউনুছ, (৩৭) সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রধান ঝিরি এলাকার মৃত আবুল বশরের ছেলে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জীবন বড়ুয়া’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামু উপজেলার কলঘর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ফুটপাত থেকে তাকে আটক করা হয়।পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান
এসময় তার ডান হাতে একটি শপিং ব্যাগের ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো ৯০ টি নীল রংগের প্যাকেটে ২০০ পিস করে মোট ১৮,০০০ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করতে সক্ষম হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মুলা ৫৪ লাখ টাকা।
এ বিষয়ে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন বলে সত্যতা নিশ্চিত করেছেন রামু থানা’র অফিসার ইনচার্জ ওসি মো: অানোয়ারুল হোসাইন।

আগেআল্লামা জুনাইদ বাবুনগরী রহ. এর ইন্তেকালে জেলা নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক
পরেঈদগাঁও’তে এক যুবকের আত্মহত্যা!