একদিন পর সৈকতে ভেসে উঠলো স্কুলছাত্রের লাশ

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ইরফানুল ইসলাম (১৪) নামে স্কুলছাত্রের লাশ ভেসে উঠেছে। রোববার (২২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সৈকতের কলাতলীর সায়মন পয়েন্টে ভেসে আসে তার লাশ।

নিহত ইরফানুল শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে। সে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও বিচকর্মী সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই ছাত্র ভেসে যাওয়ার খবরে উদ্ধারে নামে তারা। সে সময় একজনকে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করা গেলেও অপরজন ইরফানুল নিখোঁজ ছিল। রোববার রাত পৌনে ৯টার দিকে ভেসে আসে তার লাশ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপপরিদর্শক রুবেল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লাশটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আগেসৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সিভিল সার্ভিস প্রশিক্ষণ একাডেমি নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি
পরেসিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ সোমবার