ওসি প্রদীপ-লিয়াকতের ফাঁসির দাবীতে মানববন্ধন

0
6

সিবিকেঃ

মেজর সিনহা হত্যা মামলার শীর্ষ দুই আসামী ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর ফাসি চেয়ে কক্সবাজার আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নির্যাতিতরা।
সোমবার (২৩ আগস্ট) বেলা ১১ টার দিকে আদালত চত্বরে ‘অসহায় নির্যাতিত সমাজ ও লাভ বাংলাদেশের ব্যানারে ওই বিক্ষোভ অনুষ্ঠিত। ওইসময় ওসি প্রদীপের ফাসি চাই, লিয়াকতের ফাসি চাই স্লোগ্নানে চারপাশে প্রকম্পিত করে উপস্থিতরা।
মানববন্ধনে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি নাজনীন সরওয়ার কাবেরী ও আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক মহসীন শেখসহ নির্যাতিত অর্ধ-শতাধিক পরিবারের প্রায় দুই শতাধিক লোকজন অংশগ্রহন করেছেন।
এরআগে, সকাল ১০ টার দিকে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য গ্রহণের মধ্যদিয়ে মেজর সিনহা হত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এসময় আদালতে হাজির করা হয়েছে ১২ পুলিশ সদস্যসহ ১৫ আসামীকে।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।
আগে‘ফেব্রুয়ারির মধ্যে ৭-৮ কোটি মানুষ টিকা পাবে’
পরেওসি প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন সিনহার বোন