রোহিঙ্গাদের ঘরভাড়া না দিতে গণসংযোগ

0
6

সংবাদ বিজ্ঞপ্তি:
রোহিঙ্গাদের ঘর ভাড়া না দেওয়ার দাবীতে এলাকায় গণসংযোগ করেছে বৃহত্তর টেকপাড়া সমাজ কমিটি। ২৮ আগষ্ট বিকাল ৫ টা থেকে শুরু হওয়া গণসংযোগে টেকপাড়ার জনতা সড়ক স্লুইসগেইট এলাকার বিভিন্ন ভাড়া বাসায় গিয়ে মালিকদের কাছে আহবান জানান,রোহিঙ্গাদের কারনে এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এলাকার ভাড়াবাসায় বসাবাস করা রোহিঙ্গারা নানাভাবে স্থানীয় মানুষজনের অধিকার হরণ করছে।
রোহিঙ্গাদের কারনে এলাকায় সামাজিক,রাজনৈতিক ভাবে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে তাই এলাকার কোন ভাড়াবাসাতে রোহিঙ্গাদের ভাড়া না দেওয়ার আহবান জানানো হয়। একই সাথে ভবিষ্যতে রোহিঙ্গাদের ভাড়াবাসা দেওয়া বাড়ির মালিকদের তালিকা আইনশৃংখলা বাহিনীর হাতে দেওয়া হবে বলে ও জানান নেতৃবৃন্দ। এ সময় টেকপাড়া এলাকার মাদক ব্যবসায়িদেরও তালিকা তৈরি করা সহ একটি মাদকসেবনকারীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাহাবুবুর রহমান, বৃহত্তর টেকপাড়া সমাজ কমিটির সহসভাপতি ইউচুপ জালাল, সাধারণ সম্পাদক শামসুল আলম কেলু, সাবেক সহসভাপতি মোহাম্মদ রফিক, নির্বাহী সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফুল করিম, ছাত্রনেতা ছৈয়দুল পারভেজ, যুবলীগ নেতা আশিক আবদুল্লাহ।
এছাড়া এলাকার শতাধিক তরুন যুবক কর্মসূচীতে অংশ নেয়।

আগেকক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরেরামুতে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু