কলাতলীতে নাইনটি নাইন কটেজ দখলে নিতে দফায় দফায় হামলা ও ভাংচুর

0
5

 

নিজস্ব প্রতিবেদক
শহরের কলাতলীতে অবৈধভাবে নাইনটি নাইন কটেজ দখলে নিতে নুরুল কবির পাশা পল্লবের নেতৃত্বে আবারও দ্বিতীয় দফা হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা কটেজের দরজা—জানালা ও অফিস কক্ষে ব্যাপক ভাংচুর চালায়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নাইনটি নাইন কটেজজুড়ে ফুটে উঠেছে তাণ্ডব চিত্র। কটেজের প্রতিটি রুমের জানালা, টিভি, দরজা ও আসবাবপত্র ভেঙ্গে তছনছ করা হয়েছে। অফিসসহ আশপাশের স্থাপনাও ভাংচুর চালানো হয়। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাংচুরে ব্যবহৃত লাঠি, ইট পাটকেল ও ধারালো অস্ত্র। এতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে কটেজের কর্মকর্তা—কর্মচারি ও মালিক পক্ষের লোকজন।

এর আগে সোমবার সন্ধ্যায় পল্লবের নেতৃত্বে কটেজটি দখলে নিতে হামলা চালানো হয়। কটেজের মালিক আলহাজ¦ আনোয়ার হোসেন, ছেলে ফসাল ও মেয়ে জামাতা এরশাদ নুরসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

কটেজের মালিক আলহাজ¦ আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে পল্লব নাইনটি নাইন কটেজটি দখলে নিতে নানাভাবে পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে কটেজের বিদ্যুৎ লাইন কেটে দিয়ে অন্ধকারে আমাদের উপর দুই দফা হামলা চালায়। এসময় হামলাকারীরা কটেজে ব্যাপক ভাংচুর চালায়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি শেখ মুনীর—উল—গীয়াস বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আগেখালেদা জিয়ার মুক্তির আবেদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়
পরেজোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সচিব মোমিনুর রশিদ আমিন