মুক্তিযুদ্ধের সংগঠক দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম আর নেই

0
7

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কক্সবাজারের সাংবাদিকতার দিকপাল, দৈনিক কক্সবাজার সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম আর নেই। মঙ্গলবার ৭ সেপ্টেম্বর রাত ৮.৪০ টায় চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

মরহুমের জ্যেষ্ঠ পুত্র ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুম নুরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি পেকুয়া উপজেলার বৃহত্তর মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মোহাম্মদ নুরুল ইসলাম কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কক্সবাজারে কৃষকলীগের প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক স্বদেশবাণী ও সাপ্তাহিক কক্সবাজার পত্রিকারও সম্পাদক ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ছিলেন তিনি। মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম মগনামার আলহাজ্ব আশরাফ মিয়া ও খুইল্ল্যা বিবি’র জ্যেষ্ঠ সন্তান। রাতেই তার মৃতদেহ কক্সবাজার নিয়ে আনা হবে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

জানাজা :

বুধবার ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের বড় জামাতা, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী  জানিয়েছেন।

আগেজোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সচিব মোমিনুর রশিদ আমিন
পরেসম্পাদক নুরুল ইসলামের মৃত্যুতে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র শোক