চৌফলদণ্ডীতে পথচারীকে লক্ষ্য করে গুলি, এলাকাবাসী আতংকে

0
5

 

শেফাইল উদ্দিন,ঈদগাঁও

কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে এক পথচারীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গুলি পথচারীর শরীরে না লেগে এক পাশ থেকে চলে যাওয়ায় সে প্রানে রক্ষা পেয়েছে।

মঙ্গলবার (৭সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের নুতন মাহাল ভাঙ্গা মোরা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, চৌফলদণ্ডী নুতন মাহাল বোয়ালিয়া পাড়ার নজির আহমদের ছেলে আব্দুল্লাহ ঘটনার দিন রাতে নুতন মাহাল বাজার থেকে বাড়ি ফেরার পথে ভাঙ্গা মোরার স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রাতের অন্ধকারে গুলি তার গায়ে না লেগে এক পাশ দিয়ে চলে যায়। কিন্তু গুলির শব্দে সে মাটিতে পড়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসা শেষে বাড়ি পৌঁছে দেয়। আবদুল্লার সাথে কথা হলে জানান,তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গুলি গায়ে না লেগে সে প্রানে বেচে গেল।
স্থানীয় মহিলা মেম্বার সাবিনা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এলাকার লোকজন জানান , আব্দুল্লাহ আসন্ন নির্বাচনের চৌফলদন্ডী ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও বদিউল আলম আমিরের একনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় সুপরিচিত ।এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের কাছে অস্ত্র উদ্ধারের জোর দাবি জানান

আগেসম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এর জানাযায় শোকার্ত মানুষের ঢল
পরেব্রাজিল থেকে ফিরে আর্জেন্টিনা দলে করোনায় আক্রান্ত এক