খরুলিয়ায় নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজের ২১ ঘণ্টা পর শ্রমিক দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেলোয়ার খরুলিয়া ইউনিয়নের মৌলভীপাড়ার মোহাম্মদ ইউসুফের ছেলে।

বুধবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে আসা ডুবুরিদল সকাল সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন খরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় বাঁকখালী নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার সময় নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হয় দেলোয়ার। তিন জন সাঁতরে তীরে উঠলেও দেলোয়ার তীব্র স্রোতে তলিয়ে যান।

আগে‘আফগান ভূ-রাজনীতির ধাক্কা বাংলাদেশেও লাগবে’
পরেমহাপরিচালক ঘোষণার পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুফতি আব্দুস ছালাম