
প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা। সুবিধা বঞ্চিত হিজড়া জনগোষ্ঠীকেও সুশিক্ষার আলোয় আলোকিত করার জন্য ব্যতিক্রমী এই শিক্ষা প্রতিষ্ঠানের গোড়া পত্তন। রবিবার (১২ সেপ্টেম্বর)
মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ মাদ্রাসার কক্সবাজার শাখার শুভ উদ্বোধন হচ্ছে। কক্সবাজার শহরে এ্যাডভোকেট সাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ। প্রধান অতিথি থাকবেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। এছাড়াও দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আব্দুর রহমান আজাদসহ বিশিষ্ট ওলামায়েকেরাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।













