
মোঃ নুরুল হক সিকদার:
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের দু’মাদক ব্যবসায়ী কে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা ১’শত লিটার দেশীয় তৈরি চোলাই মদ।
আটককৃতরা হলো- খাউয়ার খোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লটউখিয়ার ঘোনা এলাকার মৃত আব্দুল্লাহ এর ছেলে মোঃ ইউনুছ(১৯) ও অপর জন একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চেহের আলীর ছেলে মো: আলী (২৪)।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৫ টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে নাইক্ষ্যংছড়ি থানা’র (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার সহকারী উপ-পরিদর্শক রফিকুল হাসান ও খাদেমুল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১’শত লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ২ জন কে আটক করেন।
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দেশীয় তৈরী ১’শত লিটার চোলাই মদ সহ দুই জন কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।













