কক্সবাজার ভ্রমনে এসে ২ বন্ধুর মৃত্যুর ঘটনায় ৪ জন আটক

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

সাত জনের একদল বন্ধু যশোর থেকে কক্সবাজারে বেড়াতে এসে প্রথমে দুই বন্ধু নিখোঁজ এবং একদিনের ব্যবধানে পরপর দুইদিনে নিখোঁজ ওই দুই বন্ধুর মরদেহ পাওয়া যায় সমুদ্র সৈকতের ভিন্ন ভিন্ন পয়েন্ট থেকে।
তারা শহরের বিচ হলিডে নামের একটি হোটেলে উঠেছিলেন।

গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টা নাগাদ কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে মেহের ফারাবি অভ্র (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাফিক ঐশিক (২৬) নামে ওই একই দলের আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। সেই সাথে একই দিন আলিফ (২৪) নামে আরও একজন পালিয়ে গা ঢাকা দেন। পলাতক আলিফ যশোরের নিজামপুর এলাকার মুবিন উদ্দিনের ছেলে।

এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৪জনকে তাদের হেফাজতে নিয়েছে। থানা হেফাজতে থাকা চারজন হলেন—রোহান, মাসুদ, মুহিবুল ও ফারদিন। তারা নিহত মেহের ফারাবি অভ্রের বন্ধু এবং তাদের সকলের বাড়ি যশোর কোতোয়ালি থানা এলাকায়।শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম।নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, ৭ জনের একদল বন্ধু যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসে। তারা শহরের বিচ হলিডে নামের একটি হোটেলে উঠে। এরপর তাদের মধ‌্যে থেকে দুইজন নিঁখোজ হন। পরবর্তীতে ওই নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয় সমুদ্র সৈকতের ভিন্ন ভিন্ন পয়েন্ট থেকে।

এ ঘটনায় তাদের সঙ্গে থাকা চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেহভাজন পলাতক আলিফকেও খুঁজছে পুলিশ। চার বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়ার আগেই তিনি পালিয়ে যান বলে জানা যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আগেমমতার দল তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়
পরেনাইক্ষ্যংছড়িতে ধীরগতিতে চলছে মডেল মসজিদের নির্মাণকাজ