আজ সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২০ তম শাহাদাত বার্ষিকী

0
6
 প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের জনপ্রিয় এক নেতার নাম এড. মোহাম্মদ খালেকুজ্জামন। তিনি ছিলেন কক্সবাজার-রামুর দুই বারের সাবেক এমপি। আজ তাঁর ২০ তম শাহাদাত বার্ষিকী। ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রামুর বাইপাস চত্তরে হাজার হাজার মানুষের এক নির্বাচনী জনসভায় তিনি ইন্তেকাল করেছিলেন। তাঁর ইন্তেকালের ২০ তম বর্ষেও রামু-কক্সবাজারের মানুষ তাঁকে যেভাবে স্মরণ করছেন এতে করে মনে হচ্ছে জনগণের ভালবাসা সিক্ত এড. খালেকুজ্জামান আজো বে‍ঁচে আছেন তাদের মাঝে।
২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচন পর্যন্ত বেঁচে থাকলে হয়ত ৩য় বারের মত কক্সবাজার সদর-রামুর এমপি হতেন তিনি। ইন্তেকালের ২০ বছর পরে আজো রামু-কক্সবাজারের জনগণ শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করছেন তাদের প্রিয় মানুষ মরহুম এড. খালেকুজ্জামানকে। নানা আয়োজনের মাধ্যমে স্মরণ করা হচ্ছে তাঁকে। রামু-কক্সবাজারের বিভিন্ন মসজিদে হচ্ছে তাঁর জন্য দোয়া মাহফিল।
স্থানীয় সংবাদ পত্রগুলো প্রকাশ করছে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে বিদগ্ধ লেখকদের তথ্যসমৃদ্ধ লেখা। খতমে কোরআন, এতিম খানায় ভাল খাবার সরবরাহ ও দোয়া মাহফিলে স্মরণ করা হচ্ছে প্রিয় নেতা খালেকুজ্জামানকে।
আগে৫ ঘণ্টা পর ড্রেনে মিললো নিখোঁজ ছাত্রীর মরদেহ
পরেনাইক্ষ্যংছড়িতে বন্দুক ও বিপুল অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার