
সংবাদ বিজ্ঞপ্তি
গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার পৌর শাখার আওতাধীন ১২নং ওয়ার্ডে (পর্যটন এলাকার) ত্রি—বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থনে সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জননেতা শাহেদ আলী শাহেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোর্শেদুল হক চৌধুরী।
নবনির্বাচিত সভাপতি শাহেদ আলী শাহেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশ গড়ার কাজকে গতিশীল করতে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি জননেতা মো. নজিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল করের নির্দেশনায় আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। উন্নয়নের এই অগ্রযাত্রা ও দেশের সংকটকালে আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হয়ে মানুষের জন্য নিজেকে সপে দিয়েছি অনেক আগে। দলের প্রশ্নে—নীতির প্রশ্নে—আদর্শের প্রশ্নে—কখনো কারো সাথে আপোষ করিনি। তৃণমূল ও মাঠ পর্যায়ের মুজিব সেনানীরাই আমার মূল শক্তি। গণমানুষের ভালবাসায় আমার এই পথচলা বিরামহীন ও দুর্বার গতিতে অব্যাহত থাকবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরী বলেন, আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা মেধা—মনন দিয়ে পালন করার চেষ্টা করবো। ওয়ার্ড আওয়ামী লীগকে ঢেলে সাজিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি করতে কাজ করে যাবো। দলের যেকোন সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা থাকবে আজীবন। পর্যটন জোনের এই ১২নং ওয়ার্ডকে আওয়ামী লীগের দূর্গ হিসেবে গড়ে তোলা হবে ইনশাল্লাহ।
এর আগে লাইট হাউস রংধনু রিসোর্টের সম্মুখে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মুজিবুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহম্মদ শামীম ও উপ—প্রচার সম্পাদক এম.এ. মঞ্জুর। উদ্বোধকের বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দানুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ—সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, নাজমুল হোসাইন নাজিম, সেলিম নেওয়াজ, হাসান মেহেদী রহমান, শাহেদ আলী শাহেদ ও মোর্শেদুল হক চৌধুরী।













