
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, যেকোনো মূল্যে হাজার বছরের সা¤প্রদায়িক স¤প্রীতি সমুন্নত রাখার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
বাংলাদেশ যখন বিশ্বসভায় একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সে সময় একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশে সা¤প্রদায়িক হানাহানি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এসব অপরাজনীতি রুখে দিতে হবে।
বক্তারা আরও বলেন, সরকার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছে। ইতোমধ্যে অনেকেই গ্রেফতারও হয়েছে। বাকিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সরকার পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে এবং এ ধরনের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রীও সজাগ দৃষ্টি রাখছেন।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, এডভোকেট তাপস রক্ষিত, জেলা ইমাম সমিতি’র সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী এবং অনুকুল ঠাকুর আশ্রমের পুরোহিত বিশ্বনাথ ভট্টাচার্য বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর।













