উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৭

0
5

সাকিবুর রহমান:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত বেড়ে হয়েছে সাতজন।

উখিয়ার কুতুপালংয়ের ১৮ নম্বর ক্যাম্পে শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর (এপিবিএন) অধিনায়ক শিহাব কায়সার খান।

তিনি জানান, এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে এক জনকে আটক করা হয়েছে।

এপিবিএন-৮ অধিনায়ক জানান, শুক্রবার ভোর ৪টার দিকে কুতুপালংয়ের এফডিএমএন ক্যাম্প-১৮ এইচ-৫২ ব্লকে রোহিঙ্গাদের একটি মাদ্রাসায় দুর্বৃত্তরা হামলা চালায়। মাদ্রাসায় ঢুকে তারা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুলিবিদ্ধ হন তিনজন।

ময়নারঘোনা পুলিশ ক্যাম্প-১২ এর পুলিশ সদস্যরা গিয়ে গুলিবিদ্ধদের স্থানীয় হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়। গুলি চালিয়ে পালানোর সময় মুজিবুর নামে একজনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি লোডেড ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও একটি ছুরি জব্দ করা হয়।

এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মো. ইদ্রীস, মুফতি ইব্রাহীম হোসেন, মাদ্রাসা ছাত্র আজিজুল হক, মো. আমীন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় মাদ্রাসা শিক্ষক নুর আলম ওরফে হালিম, মো. হামিদুল্লাহ ও ছাত্র নুর কায়সার।

আগেরামুর ১১ইউনিয়নে চেয়ারম্যান-মেম্বার পদে ৬০০ জনের মনোনয়ন বৈধ: ১৭ জন বাতিল
পরেরোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ নয়, ব্রাশফায়ার করে দুর্বৃত্তরা