
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতে মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ করিম উল্লাহ কলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এইচএম নজরুল ইসলাম সহ অনেকে।

মানবপ্রাচীরে বক্তারা বলেন, পরিবেশ ধ্বংসের প্রতিযোগিতা চলার কারণে চরম জলবায়ু সংকট তৈরি হয়েছে। একদিকে যেমন রোহিঙ্গা শরণার্থীদের চাপে কক্সবাজারের পাহাড়, টিলা ও বনাঞ্চল হুমকিতে পড়েছে অন্যদিকে অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত অবকাঠামো নির্মাণের কারণে দখল ও দূষণে সমুদ্র সৈকত, নদ-নদী, পাহাড় ও বনাঞ্চল দ্রুত বিলীন হয়ে যাচ্ছে।
সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্টে অনুষ্ঠিত মানবপ্রাচীরে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত লোকজন এবং পরিবেশ আন্দোলনকর্মীরা অংশ নেয়।













