উখিয়ার পালং উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংরর্ধনা অনুষ্ঠিত 

0
8

স্টাফ রিপোর্টার,উখিয়া

উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়  এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  অনুষ্ঠান  ৮ নভেম্বর    সোমবার   অনুষ্ঠিত হয়েছে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিকের সভাপতিত্বে  বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি জালাল আহমেদ । বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির  সদস্য সাংবাদিক ফরুক আহমদ।

 বক্তব্য রাখেন মাস্টার রফিক উদ্দিন মাহমুদ মাওলানা আবুল মনসুর ও  শিক্ষিকা খোরশিদা  বেগম । বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবের হোসেন জিহাদ  রাইহান বিন হাসান মোস্তাফিজুর রহমান  সাইমুন রহমান রুমি রাহিন মোশারফ প্রিমা বড়ুয়া  ইয়াসিন সিকদার  । অনুষ্ঠানটি পরিচালনা করেন  দশম শ্রেণীর ছাত্রী জেসিকা মোরশেদ ও মোস্তফা কামাল।  পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে অংশ নেন এরিকা বড়ুয়া, পুস্পিতা বড়ুয়া তিলোত্তমা  বড়ুয়া তাছনিয়া সুলতানা ,  কুলসুমা আকতার লায়লা ও রেশমী।
এর আগে সকাল দশটায় এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের  সফলতা কামনা করে  খতমে কুরআন  ও দোয়া  মাহফিল  অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করেন খোন্দকার পাড়া জামে মসজিদের  পেশ ইমাম  মাওলানা সিরাজুল ইসলাম।  এ সময় শিক্ষক  মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আগেকক্সবাজারে রক্তের হোলি খেলা চাই না-স্বরাষ্ট্রমন্ত্রী
পরেরামুতে ব্র্যাকের মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত