রামুতে ব্র্যাকের মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

0
6
রামু প্রতিনিধিঃ

রামুতে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে রামু ব্র্যাক অফিসে উপজেলার কমিউনিটি লিডারদের নিয়ে সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী, ব্র্যাক এ সভার আয়োজন করে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ব্র্যাক, প্রকল্প পরিচিতি, মানব পাচার, বাল্য বিবাহ ও সামাজিক সম্প্রীতি বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা রনধীর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এলসিএল ফ্যাসিলিটেটর, কক্সবাজার মো. গোলাম কিবরিয়া। মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি, ব্র্যাক এর এইচআরএলএস অফিসার জিয়াউর রহমানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ্ রেজিষ্টার, হিন্দু বিবাহ রেজিষ্টার, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং নির্যাতিতা নারীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা ব্র্যাক এর মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির চলমান কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে একমত পোষন করেন যে, সচেতনতাই পারে বাল্যবিয়ে রোধ করতে। কমিউনিটি লিডাররা আন্তরিক হলে সমাজে সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব।

আগেউখিয়ার পালং উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংরর্ধনা অনুষ্ঠিত 
পরেসেন্টমার্টিন পরিদর্শনে চার দেশের রাষ্ট্রদূত, দেখলেন হুমায়ূন আহমদের ‘সমুদ্রবিলাস’