কক্সবাজারে অপহৃত ব্যক্তি উদ্ধার, ২ অপহরণকারী আটক

0
10
সিবিকে:
কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে দুই জনকে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহাকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটকরা হলেন— মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার মো. নাসিমের ছেলে মো. ইকবাল হাসান (৩২) এবং সদরের পাহাড়তলী এলাকার মো. নুরুল হকের ছেলে মো. রাশেদুল হক (৩৪)।

আবু সালাম চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোন এলাকা থেকে র‌্যাবের একটি অভিযানিক দল এক ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে। এসময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
আটকরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তারা ১৪ নভেম্বর মাগরিবের নামাজের পর ভিকটিমকে অপহরণ করে সুগন্ধা বিচ পয়েন্ট সংলগ্ন হোটেল-মোটেল জোনে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে অন্যথায় ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেয়।

আটক দুই জনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আগেঈদগাঁওতে ‘হুন্ডি ব্যবসায়ী’ পলাশ স্বর্ণ ও নগদ টাকাসহ র‌্যাবের হাতে আটক
পরেকক্সবাজারে পবিত্র মাহফিলে ইছালে ছওয়াব “ফাতেহা-এ-ইয়াজ দহুম” শুরু কাল