সিনহা হত্যা: আরও ৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

0
8

নিজস্ব প্রতিবেদকঃ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৭ম দফায় প্রথম দিনে ছয় জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার কথা থাকলেও পাঁচ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।  এ নিয়ে এখন পর্যন্ত ৬৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। তবে সহকারী পুলিশ সুপার জামিলুল হকের সাক্ষ্যগ্রহণ শেষ হলেও জেরা অসমাপ্ত রয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম নাম্বার জানান, ৭ম দফার প্রথম দিনের পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ছয় জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেছি। তার মধ্যে একজন সাক্ষী সার্জেন্ট আয়ুব আলীকে রিকল তিনিসহ পাঁচ জনের সাক্ষ্য নেওয়া হয়।

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। এর আগে সকালে ৬০ নম্বর সাক্ষী এসআই কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিচারিক কার্যক্রম।

৭ম দফার প্রথম দিনে সাক্ষ্য দিয়েছেন এসআই মো. কামাল হোসেন, কনস্টেবল মোশারফ হোসেন,  পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া ও পুলিশ পরিদর্শক এবিএম শামসুদ্দোহা, সার্জেন্ট আয়ুব আলী।

গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

আগেদৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
পরেঅবিলম্বে মানুষ সমান উচ্চতার ফুটপাত নির্মাণ বন্ধ করুন