উখিয়ার বালুখালী থেকে ৬০ হাজার ইয়াবাসহ আটক ২

0
5

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ৬০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। তারা হলেন তারেকুর রহমান (২৫) ও জসীম উদ্দিন (২২)।

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে বালুখালীর বাজার এলাকা থেকে তাদের এসব ইয়াবাসহ আটক করা হয়। আটক তারেক ও জসিমের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেয়া কক্সবাজার র‌্যাব-১৫ এর মেজর শেখ মোহাম্মদ ইউসূফ জানান, বালুখালী বাজার এলাকায় একটি ইয়াবা কারবারি সিন্ডিকেট ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে আসছে এমন খবরে অভিযানে যায় র‌্যাব। এসময় হাতেনাতে ইয়াবাসহ এ দুইজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। আটককৃত দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, মাদক কারবারিদের ধরতে র‌্যাব-১৫ এর অধিনায়কের নির্দেশে র‌্যাব-১৫ এর সদস্যরা কাজ করে যাচ্ছে। মাদক কারকারবারিদের যেকোন কৌশল কখনো র‌্যাবের চোখ এড়িয়ে যেতে পারেনি আগামীতেও পারবে না বলে জানান র‌্যাব-১৫ এর এ কর্মকর্তা।

আগেচকরিয়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৪ সন্তানের জননী খুন
পরেরোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সময় ৫ রোহিঙ্গা আটক