
উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৫ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। শুক্রবার (২০ নভেম্বর) রাতে চালানো এ অভিযানে তাদের কাছ থেকে দেশিয় অস্ত্রের পাশাপাশি ইয়াবাও উদ্ধার করা হয়।
আটকরা হলেন—কুতুপালং ক্যাম্প ব্লক-বি এর আবদুল করিমের ছেলে আলী হোসেন (২২) একই ক্যাম্পের ব্লক-জি এর মৃত আবদুল কাদেরের ছেলে নুর কাদের (২৩), ব্লক-এ এর তোফায়েল আহম্মদের ছেলে মো. হাসান (২৫), ব্লক-সি এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে মো. সৈয়দ (২৬)। এবং ৩ নং ক্যাম্পের ব্লক-বি/১৩ এর মো. কবির আহমদের ছেলে নুর হোসেন (৩৮)।
১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বলেন, শুক্রবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উখিয়ার রেজিস্টার্ড কুতুপালং ক্যাম্পে কতিপয় সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ জন চিহ্নিত রোহিঙ্গা ডাকাতকে আটক করে এসময় তাদের দেহ তল্লাশি করে ১টি দেশিয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের সঙ্গে থাকা আরো ১৪/১৫ পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












