মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সাংসদ আশেক

0
5

প্রেস বিজ্ঞপ্তিঃ

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন এতে অন্যতম সহযোগী হতে হবে এ প্রজন্মকে। আমরা চাই দেশের প্রতিটি ছাত্র দেশের উন্নয়নে শামিল হোক। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিচ্ছেন।
তিনি ২০ নভেম্বর বিকেল তিনটায় জারা কনভেনশন হলে এসএসসি ২০১৩-১৫ ব্যাচের দ্বিতীয়র্ষপূর্তি ও মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আশেক উল্লাহ রফিক এমপি ছাত্রদের উদ্দেশ্যে আরো বলেন, বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে ও জঙ্গিবাদ সম্পর্কে সবাইকে অবগত থাকতে হবে।
বাংলাদেশের এডমিন গ্রুফের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন আবু বক্কর ছিদ্দিক, রহমান তারেক,রিয়াদ মোহাম্মদ শামসুদ্দিন,জামশেদুল ইসলাম,সিরাজুল ইসলাম নয়ন,রিপন ও বেলাল।
আগেকক্সবাজার সদর হাসপাতালের অবহেলায় স্কুল ছাত্রীসহ আহত ৩
পরেলটারীতে জেল থেকে মুক্তি, প্রতারক চক্রের ফাঁদে কয়েদীর পরিবার