খুরুস্কুলে শাহজাহান সিদ্দিকী ও হোয়াইক্ষ্যংয়ে নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যান নির্বাচিত

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

শাহজাহান সিদ্দিকী কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়ন পরিষদের বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ৩০ নভেম্বর অনুষ্ঠিত খুরুস্কুল ইউনিয়ন পরিষদের তেতৈয়া ভোট কেন্দ্রের পূণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান সিদ্দিকী প্রাপ্ত ৯৮৬ ভোট এবং আগে পাওয়া ভোট সহ মিলিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

নব নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী খুরুস্কুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবু বকর ছিদ্দিকের পুত্র। প্রথম দফা নির্বাচনে মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া তেতৈয়া ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।

এদিকে মাওলানা নুর আহমদ আনোয়ারী টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ৩০ নভেম্বর অনুষ্ঠিত হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের ২ টি ভোট কেন্দ্রের পূণ নির্বাচনে চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারী প্রাপ্ত ভোট ও আগে পাওয়া ভোট সহ মিলিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এনিয়ে নুর আহমদ আনোয়ারী হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের টানা চতূর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন। প্রথম দফা নির্বাচনে মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া ২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।

আগেকক্সবাজারে বিমানের ধাক্কায় ২ গরুর মৃত্যু
পরেডিসেম্বর-জানুয়ারির মধ্যে গণঅভ্যুত্থানের শপথ