ডিসেম্বরেই সিনহা হত্যার রায়

0
4

সিবিকেঃ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত ১৫ আসামি কার্যবিধি ৩৪২ ধারার বক্তব্যে ঘটনার সাথে জড়িত নন বলে দাবি করে আদালতে লিখিত বক্তব্য দিয়েছেন।
তবে একই সঙ্গে কোন আসামি সাফাই সাক্ষি উপস্থাপন করেননি। ১৫ আসামির মধ্যে ১৪ জন তাদের লিখিত বক্তব্য আদালতে এমন উপস্থাপন করেছেন। অপর আসামির পক্ষে মঙ্গলবার লিখিত বক্তব্য উপস্থাপন করা হবে।
৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর কার্যবিধি ৩৪২ ধারায় সোমবার সকাল সাড়ে দশটায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামিদের বক্তব্য গ্রহণ শুরু হয়। যা চলে বিকাল ৫ টা পর্যন্ত।
আদালতের কার্যক্রম শেষে আসামি পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত জানান, সকল আসামি নিজেকে র্নিদোষ দাবি করেছেন। বিশেষ করে তাঁর মক্কেল ওসি প্রদীপ ঘটনার সাথে জড়িত নন। মাদককারবারিরা তাকে ফাঁসিয়েছেন।
তবে এটাকে শেষ রক্ষার কৌশল দাবী করে  রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, চলতি মাসেই মেজর সিনহা হত্যা মামলার রায় ঘোষনা হবে। একারনে আসামী পক্ষ বাচার জন্য নানা ছল চাতুরী করছে।  ৮৩ জন সাক্ষির মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন, জেরা শেষ হয়েছে। ওখানে পুলিশ কর্মকর্তা যেমন রয়েছেন তেমনি মসজিদের ইমাম সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এখানে সাক্ষিদের মাদককারবারি বলাটা অযৌক্তিক।
এর আগে গত বুধবার (১ডিসেম্বর) এই মামলার ৮ আসামি তাদের বক্তব্য মৌখিকভাবে আদালতে উপস্থাপন করেছেন এবং তারা সিনহা হত্যার ঘটনায় নির্দোষ দাবি করেছিলেন। অপর ৭ আসামির  মধ্যে ৬ জনের বক্তব্য সোমবার গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।-দৈনিক কক্সবাজার
আগেমুরাদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যনির্বাহী সভায়: হানিফ
পরেফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫ হাজার কোটি ডলারের মামলা