
মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে মৃত মহিষের মাংস বিক্রির অভিযোগে দুইজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৭ ডিসেস্বর) সকাল ১১ টায় বড়মহেশখালী ইউনিয়নের নতুনবাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের ডহর মিয়া (৫৫) ও তার পুত্র নুরুল ইসলাম (২৮)।
জানা যায়, আলী আকবরের একটি মহিষ মারা গেলে সেটি পুঁতে না ফেলে তা বিক্রির জন্যে বাজারে নিয়ে আসে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে জনতা পুলিশে খবর দিলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, মৃত মহিষের মাংস বিক্রির অপরাধে দুইজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।













