
মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি এলকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কালারমারছড়া ফকিরজুম পাড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম শফিউল আলম প্রকাশ টুইন্যা (৩২)। এসময় তার দেয়া তথ্যে ৪টি দেশীয় তৈরি বন্দুক, ২টি বন্দুকের গুলি এবং ৩টি রাইফেলের গুলি ও ৪টি কিরিচ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশিক ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।













