
বার্তা পরিবেশক
সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে নিবাসী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ৯ ডিসেম্বর ২০২১ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়াস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মিলনায়তনে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় । কেন্দ্রের লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমা এর সঞ্চালনায় এবং নিবাসী শিশু মোঃ ফরহাদ ইসলাম এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যেদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিবাসী শিশু মো: ওমর ফারুক ও জহিনা আকতার । প্রধান অতিথি মিল্টন রায় নিবাসীদের সাথে শীতবস্ত্র বিতরণ উৎসবে একাত্মভাবে শীতের আমেজে মুখর হয়ে ওঠেন। শীতের নতুন পোশাক পেয়ে নিবাসী শিশুরা উল্লাস প্রকাশ করে। প্রধান অতিথি তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশে বলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে শীতের শুরুতেই সমাজের ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত শিশুরাও শীতবস্ত্র পেয়েছে । উৎসবমুখর পরিবেশে কল্লোলে মাতোয়ারা শিশুদল ¯েøাগান তোলে-
“শীত এলো তাই হিম হিম পড়ছে শিশির ঘাসে,
শীত এলো তাই সুর্য্যমিামা দেরী করে হাসে।
শীত এলো তাই উষ্ণ পোশাকে সবাই মিলে ভাই,
উৎসবের আনন্দেতে একসাথে গান গাই।”













