
প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার বহুল প্রত্যাশিত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) শহরের সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত বলেন, সনাতনী সম্প্রদায়ের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠা ও সকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী ও জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী।
সম্মেলনে বক্তব্যে রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা/পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। সম্মেলনের পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হন তরুন রাজনীতিবিদ উজ্জ্বল কর এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা বেন্টু দাশ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা থেকে পাঠ করেন অধ্যক্ষ অজিত দাশ।













