চকরিয়ায় নৌকা ৪, জামায়াত ২, বিদ্রোহী ২

0
5
মিজবাউল হক:  
বড়ধরণের ঘটনা ছাড়াই অনেকটা শান্তিপূর্নভাবে চকরিয়ায় ৮ ইউনিয়নে অনুষ্টিত হলো চতুর্থধাপের ইউপি নির্বাচন।  রবিবার (২৬ ডিসেম্বর) এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১ জনসহ নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন ৪ জন, জামায়াত সমর্থিত ২ জন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন ২ জন।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দেশে রবিবার (২৬ ডিসেম্বর) অনুষ্টিত হলো চতূর্থধাপের ইউপি নির্বাচন। তার ধারাবাহিকতায় কক্সবাজারের চকরিয়ায় অনুষ্টিত হলো ৮ ইউনিয়নের নির্বাচন। ইউনিয়ন গুলো হলো-সুরাজপঁর-মানিকপুর, বমুবিলছড়ি, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী, বরইতলী, হারবাং ও চিরিঙ্গা ইউনিয়ন। সদ্য সমাপ্ত এসব ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুরাজপুর-মানিকপুরে আওয়ামী লীগের আজিমুল হক আজিম (নৌকা), তিনি বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন। বমুবিলছড়িতে বিজয়ী হন মনজুরুল কাদের (নৌকা) তার নিকটতম প্রতিদ্ব›দ্বীতা আবদুল মতলব। হারবাং ইউনিয়নে বিজয় হন মেহেরাজ উদ্দিন মিরাজ (নৌকা) তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াত সমর্থিত জহির উদ্দিন বাবর। ফাঁসিয়াখালীতে বিজয়ী হন হেলাল উদ্দিন হেলালী (নৌকা) তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কুতুব উদ্দিন। খুটাখালীতে বিজয় হন জামায়াত সমর্থিত প্রার্থী আবদু রহমান (মোটরসাইকেল) নিকটতম প্রতিদ্ব›দ্বী অধ্যাপক মনজুর আলম। বরইতলীতে জামায়াত সমর্থিত ছালেকুজ্জামান (চশমা)  তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া। চিরিংগায় আওয়ামী লীগের বিদ্রোহী জামাল চৌধুরী (আনারস) তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জসিম উদ্দিন। ডুলাহাজারায় বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী হাসানুল ইসলাম আদর (আনারস)। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কলিম উল্লাহ কলি।
আগেকক্সবাজারে গণধর্ষণের মূলহোতা সেই আশিক গ্রেফতার
পরে৫০ হাজার টাকা চাঁদার জন্য নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে আশিক গং