
স্পোর্টস ডেস্কঃ
২০২১ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার মনোনয়নে চারজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ তথ্য আইসিসি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে জানায়। সাকিবের সাথে তালিকায় অন্য তিনজন হলেন পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
প্রসঙ্গত, ২০২১ সালটা দারুণ কেটেছে সাকিব আল হাসানের। এবছর ওয়ানডেতে তার ব্যাট থেকে ৩৯.৫৭ গড়ে এসেছে ২৭৭ রান । পাশাপাশি বল হাতে উইকেট শিকার করেছেন ১৭টি। নিষেধাজ্ঞা থেকে ফিরেই এ বছর এক সিরিজে সিরিজ সেরা হয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ।
এরপর শ্রীলঙ্কার বিপক্ষে নামের প্রতি তেমন সুবিচার করতে না পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে আবার সরব হন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিন ম্যাচের ওই সিরিজেও।













