
পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের স্থগিত হওয়া একটি ভোটকেন্দ্রের পুনঃনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জিএম আবুল কাশেম।
মোটা অংকের বিনিময়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়া ও নৌকার লোকজনকে বাধা দেওয়ার অভিযোগ এনে বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জন করেন তিনি।
প্রসঙ্গত, ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে দুই চোয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছিলো। তার কারণে কেন্দ্রটির ভোট স্থগিত করেছিলো নির্বাচন কমিশন।













