নাইক্ষংছড়ির দূর্গম পাহাড়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

0
5

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষংছড়ির ১১ বিজিবি দুর্গম পাহাড়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২ জানুয়ারি) বিকালে উপজেলার দৌছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ী জনপদ ছাগল খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২ শত পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সার্বিক সহযোগিতায় পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাংগালীদের মাঝে এসব শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষংছড়ি ১১ বিজিবির উপ অধিনায়ক মেজর কাজী আহাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ছাগল খাইয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আবদুল মান্নান, এগ্রো প্রোডাক্ট এর ম্যানেজার মোহাম্মদ সায়েস্তা খান, সুপার ভাইজার আবু হুবাইব,আবু সুফিয়ান প্রমুখ।

 

আগেরোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালে আগুন
পরেলামায় প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১