জামিন পেলেন মহেশখালীর পৌর মেয়র মকছুদ

0
9

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের মহেশখালীতে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন পৌর মেয়র মকছুদ মিয়া।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস. এম আব্বাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবীরা জানান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় আদালত পৌর মেয়র মকছুদকে জামিন দিয়েছেন।

এরআগে বুধবার দুপুরে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী পৌর মেয়র মকছুদ মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, গত ২৪ নভেম্বর রাতে মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজার থেকে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বাড়ী ফেরার পথে লিডার শিপ স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছলে পৌর মেয়র মকছুদ মিয়ার নেতৃত্বে একদল লোক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৬ নভেম্বর আহত আমজাদ হোসেন বাদী হয়ে মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।​​​​​​​

আগেঘুমধুমে বিজিবি-পুলিশের পৃথক অভিযানঃ ৮৪ হাজার ইয়াবা সহ সিএনজি জব্দ, আটক-১
পরেসেন্টমার্টিনের পরিবেশ নষ্ট করছে চার রিসোর্ট, পরিবেশ অধিদপ্তরের জরিমানা