
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মালেকুজ্জামান আর নেই।
শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।
জানা গেছে, সন্ধ্যা ৭ট ৪০ মিনিট দিকে নামাজ পড়া অবস্থায় তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে তাকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
আগামীকাল শনিবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি পুরাতন বাসস্টেশনে মালেকুজ্হ্মানের প্রথম জানাজা হবে। পরে মরদেহ রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়ায় তাঁর গ্রামের নিয়ে যাওয়া হবে।
সকাল ১১টার সময় তিতার পাড়া কবরস্হান
মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সংবাদ প্রেরক জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি, মোবাইল, নং০১৭৭০৫২৯৩২২













