
প্রেস বিজ্ঞপ্তিঃ
ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আবু সামা চেয়ারম্যান এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।













